প্রতিনিধি:মো. মহিউদ্দিন খাঁন রানা,
বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— দেহেরগতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন লস্কর, জাহাঙ্গীরনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শিমু আকন, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ. করিম মেম্বার এবং কেদারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মানিক শিকদার।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. খালিদ হোসেন স্বপনসহ উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ। তারা অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. খালিদ হোসেন স্বপন বলেন, "রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের গ্রেপ্তার পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নেবে।"