নাজমুল হক মুন্না, উজিরপুর,
বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুরে অবস্থিত ঐতিহ্যবাহী মারকাযুল কারীম সামেলা মাজেদ কওমী মাদ্রাসার ৩৫ জন শিক্ষার্থীকে পাগড়ি প্রদান করা হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মাদ্রাসা মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই পাগড়ি প্রদান করা হয়।
মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা আব্দুল মুমিন খান (দা.)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস আল্লামা সাব্বির আহমেদ (দা.)।
হাফেজ মাওলানা আল আমিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মাওলানা আজিম উদ্দিন
হাফেজ মাওলানা আব্দুর রহমান
মাওলানা রেজাউল করিম খাকি
মাওলানা হাবিবুর রহমান
এছাড়াও উপস্থিত ছিলেন জামি‘য়া ইসলামিয়া মহিলা এতিমখানার সভাপতি মীর মেহেদী।
অনুষ্ঠানে পাগড়িপ্রাপ্ত শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। আমন্ত্রিত বক্তারা শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার এই সাফল্য ও অগ্রগতি কামনা করেন এবং তাঁদেরকে সমাজ ও উম্মাহর খেদমতে আত্মনিয়োগ করার উদাত্ত আহ্বান জানান।