প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৬, ৯:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
রাজাপুরে জমি নিয়ে বিরোধের জেরে হুমকি ও গৃহবধূকে মারধর আসাদুজ্জামান সোহাগ:- ঝালকাঠির রাজাপুরে জমি নিয়ে বিরোধের জেরে হুমকি,শিমুল বেগম নামের এক গৃহবধূকে মারধর ও বসতঘর ভাংচুরের অভিযোগ উঠেছে। উপজেলার মঠবাড়ী ইউনিয়নের উত্তর সাউথপুর এলাকায় শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ শিমুল বেগম বর্তমানে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ঘটনায় রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আহত গৃহবধূর স্বামী মো.রনি বিশ্বাস (৪০)। অভিযোগ সূত্রে জানাযায়, জমি জমা সহ বিভিন্ন বিষয় নিয়ে একই বাড়ীর পনির বিশ্বাস ও তার পরিবারের সদস্য’দের সঙ্গে রনি বিশ্বাসের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৯ জুন বিকেল আনুমানিক ৪ টার দিকে অভিযুক্ত পনির বিশ্বাস,পনির বিশ্বাসের স্ত্রী রেকসোনা বেগম,ছেলে নাদিম বিশ্বাস ও নিশি আক্তারসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন রনি বিশ্বাস ও তার পরিবার’কে অকথ্য ভাষায় গালমন্দ করে। এ সময় রনি বিশ্বাস তার প্রতিবাদ করলে অভিযুক্তরা তার ও তার স্ত্রী শিমুল বেগমের ওপর হামলা চালায় ও এলোপাতাড়ি মারধর করে। হামলাকারীরা তাদের বসতঘর ও বেড়া ভাঙচুর করে প্রায় ১০ হাজার টাকার ক্ষতিসাধন করে। একপর্যায়ে অভিযুক্তরা শিমুল বেগমের গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। ভুক্তভোগী রনি বিশ্বাস জানায়, প্রতিপক্ষ পনির বিশ্বাস ও তার ছেলে নাদিম বিশ্বাস বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত রয়েছে। তারা বিভিন্ন সময় ছুটিতে বাড়ীতে এসে রনি বিশ্বাস ও তার পরিবার’কে দেশীয় অস্ত্র(দা) হাতে নিয়ে খুন জখমের হুমকি দেয়। এমন’কি পনির বিশ্বাসের ছেলে নাদিম বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারে রনি বিশ্বাস’কে হুমকি প্রদান করে। পনির বিশ্বাস বর্তমানে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এবং নাদিম বিশ্বাস যশোর সেনা ক্যান্টনমেন্ট এ সৈনিক হিসেবে কর্মরত রয়েছেন। তারা ছুটিতে বাড়িতে অবস্থানকালে আমাদের মারধর করে খুন জখমের হুমকি দেয়। একটি ভিডিও ফুটেজে দেখা যায় পনির বিশ্বাস দেশীয় ধারালো অস্ত্র (দা) হাতে রনি বিশ্বাসকে হত্যার হুমকি দিচ্ছ। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জারে নাদিম বিশ্বাস রনি বিশ্বাস’কে প্রাণনাশের হুমকি দিয়েছে যার প্রমাণ রনি বিশ্বাসের কাছে রয়েছে। এ বিষয়ে সেনা সদস্য পনির বিশ্বাস জানায়, আমরা ওখানে ছিলাম না, এখানে মারামারি হয়নি, ধাক্কা-ধাক্কি হয়েছে তাও মহিলারা মহিলারা। ওরা ভিডিও করছে ষড়যন্ত্রমূলক ভাবে। রনি বিশ্বাস লোকজন নিয়ে আমি ও আমার ছেলে নাদিম’কে মারধর করেছে। আমি দাও হাতে নিয়েছি তা বেড়া কাটার জন্য। এ সময় পনির বিশ্বাসের ছেলে সেনা সদস্য নাদিম বিশ্বাস রনি বিশ্বাস’কে মেসেঞ্জারে হুমকি দেয়ার কথা স্বীকার করেন। হামলার বিষয়ে রাজাপুর থানার এসআই রফিক এর কাছে জানতে চাইলে তিনি অন্য প্রসঙ্গ তুলে বলেন,ওখানে সাঁকো নিয়ে ঝামেলা ছিলো।এখন বিবাদীরা সাঁকো দিবে না। তখন হামলার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থার নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,বাদি- বিবাদী চাচাতো ভাই হয়, এখানে আইনগত ব্যাবস্থার কি আছে?
রাজাপুরে জমি নিয়ে বিরোধের জেরে হুমকি ও গৃহবধূকে মারধর
আসাদুজ্জামান সোহাগ:-
ঝালকাঠির রাজাপুরে জমি নিয়ে বিরোধের জেরে হুমকি,শিমুল বেগম নামের এক গৃহবধূকে মারধর ও বসতঘর ভাংচুরের অভিযোগ উঠেছে। উপজেলার মঠবাড়ী ইউনিয়নের উত্তর সাউথপুর এলাকায় শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ শিমুল বেগম বর্তমানে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ঘটনায় রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আহত গৃহবধূর স্বামী মো.রনি বিশ্বাস (৪০)।
অভিযোগ সূত্রে জানাযায়, জমি জমা সহ বিভিন্ন বিষয় নিয়ে একই বাড়ীর পনির বিশ্বাস ও তার পরিবারের সদস্য'দের সঙ্গে রনি বিশ্বাসের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৯ জুন বিকেল আনুমানিক ৪ টার দিকে অভিযুক্ত পনির বিশ্বাস,পনির বিশ্বাসের স্ত্রী রেকসোনা বেগম,ছেলে নাদিম বিশ্বাস ও নিশি আক্তারসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন রনি বিশ্বাস ও তার পরিবার'কে অকথ্য ভাষায় গালমন্দ করে। এ সময় রনি বিশ্বাস তার প্রতিবাদ করলে অভিযুক্তরা তার ও তার স্ত্রী শিমুল বেগমের ওপর হামলা চালায় ও এলোপাতাড়ি মারধর করে। হামলাকারীরা তাদের বসতঘর ও বেড়া ভাঙচুর করে প্রায় ১০ হাজার টাকার ক্ষতিসাধন করে। একপর্যায়ে অভিযুক্তরা শিমুল বেগমের গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।
ভুক্তভোগী রনি বিশ্বাস জানায়, প্রতিপক্ষ পনির বিশ্বাস ও তার ছেলে নাদিম বিশ্বাস বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত রয়েছে। তারা বিভিন্ন সময় ছুটিতে বাড়ীতে এসে রনি বিশ্বাস ও তার পরিবার'কে দেশীয় অস্ত্র(দা) হাতে নিয়ে খুন জখমের হুমকি দেয়। এমন'কি পনির বিশ্বাসের ছেলে নাদিম বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারে রনি বিশ্বাস'কে হুমকি প্রদান করে। পনির বিশ্বাস বর্তমানে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এবং নাদিম বিশ্বাস যশোর সেনা ক্যান্টনমেন্ট এ সৈনিক হিসেবে কর্মরত রয়েছেন। তারা ছুটিতে বাড়িতে অবস্থানকালে আমাদের মারধর করে খুন জখমের হুমকি দেয়। একটি ভিডিও ফুটেজে দেখা যায় পনির বিশ্বাস দেশীয় ধারালো অস্ত্র (দা) হাতে রনি বিশ্বাসকে হত্যার হুমকি দিচ্ছ। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জারে নাদিম বিশ্বাস রনি বিশ্বাস'কে প্রাণনাশের হুমকি দিয়েছে যার প্রমাণ রনি বিশ্বাসের কাছে রয়েছে।
এ বিষয়ে সেনা সদস্য পনির বিশ্বাস জানায়, আমরা ওখানে ছিলাম না, এখানে মারামারি হয়নি, ধাক্কা-ধাক্কি হয়েছে তাও মহিলারা মহিলারা। ওরা ভিডিও করছে ষড়যন্ত্রমূলক ভাবে। রনি বিশ্বাস লোকজন নিয়ে আমি ও আমার ছেলে নাদিম'কে মারধর করেছে। আমি দাও হাতে নিয়েছি তা বেড়া কাটার জন্য। এ সময় পনির বিশ্বাসের ছেলে সেনা সদস্য নাদিম বিশ্বাস রনি বিশ্বাস'কে মেসেঞ্জারে হুমকি দেয়ার কথা স্বীকার করেন।
হামলার বিষয়ে রাজাপুর থানার এসআই রফিক এর কাছে জানতে চাইলে তিনি অন্য প্রসঙ্গ তুলে বলেন,ওখানে সাঁকো নিয়ে ঝামেলা ছিলো।এখন বিবাদীরা সাঁকো দিবে না। তখন হামলার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থার নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,বাদি- বিবাদী চাচাতো ভাই হয়, এখানে আইনগত ব্যাবস্থার কি আছে?
প্রকাশক ও সম্পাদকঃ খান আরিফ
© Copyright, All Rights Reserved, DailyBarishalerChokh