
জেলাপ্রতিনিধি মোঃ জামাল হোসেন খান
বরগুনা থেকে হাসান ঝন্টুঃ আজ ১৩ আগষ্ট বৃহস্পতিবার বরগুনার বেতাগী উপজেলার বেতাগী সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড রায়ের খাল স্লুইসগেটে ঝাউবাগান সৃজনের মধ্য দিয়ে পক্ষকাল ব্যাপী প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্দোগ বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্ভোধন করেন,বেতাগী উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন।এসময় সহযোগী সংগঠন আলো ছায়া নারী উন্নয়ন সংস্হার সভাপতি সায়েরা খাতুন রুবী, প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্ময়কারী গণমাধ্যম ব্যাক্তিত্ব হাসান ঝন্টু, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাাদিক সাইদুল ইসলাম মন্টু, সহ গ্রামবাসী উপস্হিত ছিলেন।
ঝাউবাগানটি সংরক্ষনের দায়িত্ব ৬ নং ওয়ার্ডের যুবকদের পক্ষ থেকে নিয়ে বলা হয়,এখানে দর্শনার্থীদের জন্য একটি দৃষ্টিনন্দ প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে আজকের এই উদ্দোগকে সফল করতে আমরা দায়িত্ব পালনের অঙ্গীকার করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন,এখানে ঝাউবাগান সম্প্রসারিত হলে চমৎকার একটি মনোমুগ্ধকর পরিবেশ তৈরী হবে।