বরিশাল প্রতিনিধি:
পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা রোজী পরিবহনের একটি বাস বরিশালের ক্যাডেট কলেজের কাছে দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানা গেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বাসটির যাত্রীদের স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দুর্ঘটনায় কতজন আহত বা হতাহত হয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
যাদের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন বা পরিচিত কেউ পটুয়াখালী থেকে ঢাকাগামী রোজী পরিবহনে যাত্রা করছিলেন, তাদের দ্রুত খোঁজ নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
সবার প্রতি অনুরোধ—এই সংবাদটি বেশি বেশি শেয়ার করুন, যাতে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের স্বজনদের কাছে দ্রুত খবরটি পৌঁছে যায়।
দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।