পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীর দুমকি উপজেলার ৪ নম্বর আংগারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. জহিরুল ইসলাম খোকন মৃধার সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কয়েক হাজার নারী-পুরুষ ও নবীন ভোটার অংশ নেন।
বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আশরাফ সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এলাকার বিশিষ্টজন প্রবীণ ব্যক্তিত্ব মোঃ জয়নাল আবেদীন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ বিশ্বাস, হান্নান সিকদার, আব্দুল জব্বার হাওলাদার, এনামুল হক মালেক জোমাদ্দার, মেনহাজ মৃধা, হেলাল হাওলাদার, এমদাদুল ইসলাম, বিউটি বেগম ও হেলেনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় এলাকার উন্নয়ন, জনসেবা বৃদ্ধি এবং সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনের বিষয় গুরুত্ব পায়। প্রার্থী খোকন মৃধা উপস্থিতদের মতামত শোনেন এবং তার নির্বাচনী পরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, নির্বাচিত হলে আংগারিয়াকে আধুনিক ইউনিয়নে রূপান্তর, সড়ক উন্নয়ন, মাদক নির্মূল এবং জনসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবেন।
উল্লেখ্য, খোকন মৃধা দুমকি উপজেলা বিএনপির সদস্য। তিনি স্থানীয়ভাবে একজন ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবেও পরিচিত।#
মোঃ দেলোয়ার হোসেন
পটুয়াখালী প্রতিনিধি