পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি:
বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য— ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে পর্যটন খাতকে নতুনভাবে সাজানো।’
রোববার ২৭শে সেপ্টেম্বর সকাল ৯টায় হোটেল গ্র্যান্ড পার্ক বরিশাল থেকে র্যালিটি শুরু হয়। এতে হোটেল গ্র্যান্ড পার্ক বরিশালের এক্সিকিউটিভ অ্যাডভাইজার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল লুৎফুল কবীর ভূঁইয়া, জেনারেল ম্যানেজার নওশাদ বিন ইসলামসহ বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
র্যালিটি হোটেল গ্র্যান্ড পার্ক বরিশাল থেকে শুরু হয়ে প্রথমে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। সেখানে বরিশালের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, বিডি ক্লিনের শিক্ষার্থী এবং ট্যুরিস্ট পুলিশ বরিশালের সদস্যদের সঙ্গে র্যালিতে অংশগ্রহণকারীরা একত্রিত হয়।
পরে র্যালিটি বান্দ রোড এলাকা প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি শেষে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় হোটেল গ্র্যান্ড পার্ক বরিশালের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় পর্যটন খাতের বিভিন্ন অংশীজনের পাশাপাশি হোটেল গ্র্যান্ড পার্ক বরিশালের আইটি এক্সিকিউটিভও উপস্থিত ছিলেন।