পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরীর সদররোড ব্যায়ামগার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে বরিশাল কেন্দ্রীয় কারাগারের সম্মুখে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীন। এ সময় নেতাকর্মীরা পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।এসময় পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে উঠে।
মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নেতা সাইফুল ইসলাম, বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু, সদস্য সিরাজুল হক মৃধা, দুলাল গাজী, সাঈদ খোকন ও নুরুল ইসলাম পনিরসহ মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকরা।
পরে কেন্দ্রীয় কারাগারের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।