নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের সন্তোষদি গ্রামের গৃহবধূ মোসাঃ লিজার উপর স্বামী মোঃ জাকির হোসেন, শ্বশুর মোঃ আফজাল হাওলাদার, শাশুড়ী মোসাঃ রাহিমা ও ননদের নির্মম নির্যাতন।
গৃহবধূকে বিভিন্ন ভাবে মারধর করে রাস্তার পার্শ্বে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। এমনকি তার ০৭ বছরের শিশু বাচ্চাকে কোল থেকে ছিনিয়ে নিয়ে যায়।
পরবর্তীতে ওই গৃহবধুর ভাই মানুষের মাধ্যমে সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে পটুয়াখালী ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন বর্তমানে ওই গৃহবধূ চিকিৎসাধীন।