নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
এটি বরিশাল সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের উত্তর মতাসার সড়ক। শহর থেকে যার দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। অথচ অবাক করার মতো বিষয়, নগরীর এত কাছে হয়েও আজ পর্যন্ত নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধা ও সেবা পুরোপুরি পৌঁছায়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয়দের প্রশ্ন, সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েও কেন উত্তর মতাসার এলাকার মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত থাকবেন? কেন একটি সড়কের এমন অবস্থা থাকবে? নগরীর উন্নয়নের ছোঁয়া কি শুধু শহরের নির্দিষ্ট কিছু এলাকার মধ্যেই সীমাবদ্ধ?