প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২০, ২০২৬, ৮:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৫, ১:০১ অপরাহ্ণ
নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক: সামাজিক, অরাজনৈতিক ও মানব সেবা মূলক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলার কার্যনির্বাহী কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভাপতি অনুষ্ঠিত হয়েছে। ৫ ই মে (রোজ সোমবার) সন্ধা ৭ টায় বরিশাল নগরীর রুপাতলী হাউজিং এলাকায় অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন।
সাধারণ সম্পাদক অধ্যাপক বি.এম শহীদুল ইসলাম মাখনের সঞ্চালনায় সভায় উপস্থিত কমিটির সদস্যদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী। সভার শুরুতেই সারাদেশের সড়ক দূর্ঘটনার ভয়াবহ চিত্র তুলে ধরে মানুষের নিরাপত্তা নিশ্চিত ও সড়কের শৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন দূর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক এস.এম রুবেল মাহমুদ।
সড়কে চলাচল করা চালক যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং অবৈধ্য যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন আইন বিষয়ক সম্পাদক (বরিশাল জজ কোর্টের এপিপি) এ্যাড গোলাম মর্তুজা তপু ও নারী বিষয়ক সম্পাদিকা জিন্নাতুন নাজিফা সোমা।
ঈদ পরবর্তী পূর্ণমিলনী, নিসচার পরিচয় পত্র বিতরণ সফল করতে আয়োজিত অনুষ্ঠানের সার্বিক নিয়ে বক্তব্য রাখেন যুব বিষয়ক সম্পাদক মো: মেহেদী হাসান দিপু ও অর্থ বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া অপু। এছাড়াও সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে এবং সঠিক ভাবে পরিচালনার জন্য আর্থিক সংকট দূর করতে নিজস্ব উদ্যোগে মাসিক হারে সদস্যদের নিকট থেকে অনুদান গ্রহণের জন্য গঠনমূলক পরামর্শ প্রদান করে বক্তব্য রাখেন প্রচার ও প্রকাশনা সম্পাদক রবীন্দ্রনাথ রবিন এবং কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী মো: শহিদুল ইসলাম শহীদ। পরিশেষে নিসচা জেলা কমিটির সদস্যদের মানবিক কাজে সম্পৃক্ত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন।
প্রকাশক ও সম্পাদকঃ খান আরিফ
© Copyright, All Rights Reserved, DailyBarishalerChokh