ঝালকাঠি থেকে মোল্লা শাওন। ঝালকাঠিতে প্রবাসীর স্ত্রী মরিয়মের বিরুদ্ধে চাঞ্চল্যকর প্রতারনার অভিযোগ করে তার ভাসুর কাজী জাহাঙ্গীর ঝালকাঠি আদালতে মামলা দায়ের করেছেন। মামলা ও স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা যায় ঝালকাঠি জেলার সদর উপজেলার ১০ নতুল্লাহবাদ ইউনিয়নের চাচৈর গ্রামের ইটালি প্রবাসী ইলিয়াস কাজীর স্ত্রী।মরিয়ম বেগম,ও তার ভাই সবুজ হাওলদার, বোন ফাতিমা আক্তার, মোঃ রিপন কাজী, আব্দুল বারেক হাওলাদার, সহ একটি প্রতারক চক্রের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য দিয়ে ঝালকাঠি আদালতে একটি মামলা দায়ের হয়েছে।
মামলার বাদী জাহাঙ্গীর কাজী সাংবাদিকদের জানিয়েছে গত ২৩ সালে ইটালী পাঠানোর কথা বলে ১২লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে মরিয়ম বেগম সহ উল্লেখিত প্রতারক চক্রের সদস্যরা টাকা নেয়ার সময় নন জুটিশিয়াল স্টাম্পের মাধ্যমে একটি চুক্তিবদ্ধ হয় সেখানে উল্লেখ থাকে যে ৬ মাসের ভিতর বিদেশে চাকরি দিবেন এবং চাকরি হয়ে গেলে আরও ৪লক্ষ টাকা দিতে হবে।
তবে ১ বছর হয়ে গেছে এখন পর্যন্ত কোন চাকরি দেয়নি প্রতারক চক্র। ভুক্তভোগী কাজী জাহাঙ্গীর টাকা ফেরত চাইলে টাকা নেওয়ার কথা অস্বীকার করেন প্রতারক চক্রের সদস্যরা উল্লেখিত ঘটনা নিয়ে কয়েকবার স্থানীয়ভাবে শালিস বৈঠক হয়েছে কিন্তু কোন সমাধান দেয়নি প্রতারক চক্রের সদস্যরা।
উল্টো মামলার বাদী কাজী জাহাঙ্গীর, ও তার ভাড়াটিয়া , আলামিন, সহ মামলার সাক্ষীদের বিভিন্নভাবে মিথ্যে অভিযোগ দিয়ে হয়রানি করে আসছে চিহ্নিত প্রতারক চক্রের সদস্যরা। স্থানীয় সচেতন মহলের একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানিয়েছেন মরিয়ম বেগম ও তার ভাই সবুজ হাওলাদার, বোন ফাতিমা আক্তার বিভিন্ন পরিচয় ভুয়া পরিচয় পত্র বানিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা সহ বিভিন্ন অপকর্ম করে আসছে।
মরিয়মের বোন ফাতিমা আক্তারের জন্ম নিবন্ধন ও স্কুল সার্টিফিকেট পর্যালোচনা করে দেখা যায় বাবার নাম আব্দুল বারেক হাওলাদার পাসপোর্টে দেখা যায় বাবার জায়গায় দুলাভাই এর নাম দুলাভাই ইটালি প্রবাসী ইলিয়াস কাজীকে বাবা বানিয়ে প্রবাসে যাওয়ার পাসপোর্ট বানিয়েছে প্রতারক চক্রের সদস্যরা।
তথ্য অনুসন্ধানে জানা যায় মোটা অংকের টাকার বিনিময় ইউনিয়ন সচিবকে ম্যানেজ করে অন্যের ছেলেকে নিজের সন্তান পরিচয় দিয়ে জন্ম নিবন্ধন করে পাসপোর্ট বানিয়েছে প্রতারক চক্রে সদস্য মরিয়ম বেগম।এমনকি চাকলা বাজারের জেলা পরিষদের বরাদ্ধকৃত দোকান মালিক কাজী জাহাঙ্গীর ও শাহআলমের নামে বরাদ্দকৃত দোকানের সরকারি নথিপত্র জাল জালিয়াতির করে নিজেদের বলে দাবি করে আসছে মরিয়ম।
উল্লেখিত বিষয় জেলা পরিষদের নথিতে জালিয়াতির বিষয়টি প্রমাণিত হয়েছে জেলা পরিষদ থেকে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে প্রতারক মরিয়ম বেগমকে।একাধিক প্রতারিত হওয়া গ্রামবাসী সাংবাদিকদের জানিয়েছে প্রতারক মরিয়ম ও তার ভাই সবুজ হাওলাদার,বাংলাদেশের বিভিন্ন জেলার বহিরাগত মানুষ ঝালকাঠির চাচৈর গ্রামের এনে ইউনিয়ন সচিবের সহযোগিতায় নাগরিক বানিয়ে বিদেশে পাঠানোর কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্রের সদস্যরা উল্লেখিত বিষয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তথ্য অনুসন্ধানে প্রথমিকভাবে বাদীর আনিতো অভিযোগের তথ্যের সত্যতা পাওয়া গেছে। উল্লেখিত তথ্যের ভিত্তিতে অভিযুক্ত মরিয়ম আক্তার ,ও তার ভাই সবুজ হাওলাদারকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তাদের ফোন বন্ধ পাওয়া যায় এজন্য সাক্ষাৎকার নেয়া সম্ভব হয়নি। স্থানীয় সচেতন মহলের দাবি এই প্রতারক চক্রের মূল হোতাসহ সকল অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।