বাখেরগন্জ প্রতিনিধি। বরিশালের বাখেরগন্জ উপজেলার ১৩নং পাদ্রী শিবপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ ঘটিকায় কানকি হাইস্কুল মাঠে উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের বরিশাল জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম রুবেল, সদস্য আবু ইমরান, নাজিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহমুদ খান সুমনের সভাপতিত্বে উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন হোসেনের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মোঃ আল আমিন, জেলা যুগ্ন আহ্বায়ক সালাউদ্দিন মামুন উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজান মোল্লা, মাহীন, সুমন তালুকদার, মামুন ও মিলন সিকদার, সেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুদ মোল্লা (রানা), দপ্তর সম্পাদক শামিম হোসেন,প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম রুবেল বলেন, স্বেচ্ছাসেবক দলে চাঁদাবাজের কোন স্থান নেই। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা হলে যে কারো বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি কর্মী নির্ভর দল। এ দলে বিপুল সংখ্যক কর্মী সমর্থক রয়েছে।
যারা জিয়া পরিবারকে ভালোবেশে বিএনপি করে। আগামী নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থীর পক্ষে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতা-কর্মীর কাজ করতে হবে। উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ খান সুমন বলেন আমরা বরিশাল জেলা দক্ষিণের আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেন খানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।