জেলা প্রতিনিধি: মোঃ জামাল হোসেন খান
জন্ম একটি সুন্দর ও পবিত্র বিষয়। জন্ম জন্মান্তরে হোক সঠিক ও সুন্দর—জন্ম বেঁচে থাকুক মানুষের প্রতিটি কর্মে, তারই সুন্দর আলোচনায়। জন্ম হোক, যথা কর্ম হোক ফল। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চামটা গ্রামে আজ ২৪ অক্টোবর এই দিনে জন্মগ্রহণ করেন মোহাম্মদ রবিউল ইসলাম রবি। তার পিতা মৃত আব্দুল বারেক হাওলাদার এবং মাতা মৃত মোসাম্মৎ সাফিয়া বেগম। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি বড়। পরিবারের বড় সন্তান হিসেবে দায়িত্ব তিনি আগেই নিয়েছেন। আর সাংবাদিকতাও তার কাছে একটি দায়িত্ব—যা পরিবার থেকে শুরু করে এখন মাঠে, সবার সাথে ভাগাভাগি করে চলেছেন। নিজ পেশা হিসেবে তিনি বেছে নিয়েছেন সংবাদকর্মীর পথ—যা মানুষের সুখ–দুঃখ, আনন্দ ও বেদনাকে সবার সামনে তুলে ধরে। তিনি বর্তমানে বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন দৈনিক ভোরের আকাশ, দৈনিক বর্তমান, দৈনিক বরিশাল বার্তা, দৈনিক সমতলসহ বিভিন্ন পত্রিকায়। এছাড়া তিনি জাতীয় সাংবাদিক সংস্থা বাকেরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য। তাছাড়া বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটের সদস্য এবং বাকেরগঞ্জ প্রেসক্লাবেরও সদস্য। একজন মানবাধিকার কর্মী হিসেবেও তিনি সকলের কাছে পরিচিত ও সম্মানিত প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছেন। আজ শুভ জন্মদিন পালন করতে পেরে আনন্দ ভাগাভাগি করছেন সবাই। কষ্টকে বিলীন করার চেষ্টায় তিনি সবসময় থাকতে চান মানুষের হৃদয়ে। এই জন্মদিনে তার একটাই কামনা—সব মানুষ যেন বেঁচে থাকে মানুষের হৃদয়ে। তাই আজ সাংবাদিক মোঃ রবিউল ইসলাম রবির শুভ জন্মদিন উপলক্ষে বাকেরগঞ্জের নিয়ামতি জাতীয় সাংবাদিক সংস্থার উপশাখা কার্যালয়ে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী হাজী মোহাম্মদ আলমগীর হোসেন খান, প্রফেসর মাসুদ সিকদার (সি. এন. বি. ডিগ্রি কলেজ), মোঃ মন্নান মুন্সি, শামসুল হক সেলিম সিকদার (চামটা কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক), সাংবাদিক জামাল খান, ব্যবসায়ী হানিফ মৃধা, মিঠু মৃধা (বাকেরগঞ্জ সরকারি কলেজের অফিস সহায়ক)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।