নিজস্ব প্রতিবেদন,
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের অংশগ্রহণ দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে বরিশাল-৪ আসনে বিএনপির রাজনীতিতে উদীয়মান এক জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান। তাঁর সাহসিকতা,নেতৃত্বগুণ ও জনসম্পৃক্ত কার্যক্রমের ফলে তিনি আজ এলাকার তরুণদের প্রজন্মের হৃদয়ে একজন অনুপ্রেরণাদায়ী নেতা হিসেবে সকলের মাঝে অতি সহজেই স্থান করে নিয়েছেন।
রাজিব আহসান এর রাজনৈতিক যাত্রা শুরু হয় মাঠপর্যায়ের রাজনীতির মধ্য দিয়ে। তিনি ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হয়ে কাজ শুরু করেন। তাঁর সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলী তাঁকে অল্প সময়েই দলীয় পর্যায়ে সুপরিচিত করে তোলে। তিনি রাজনীতিকে ব্যক্তিস্বার্থ নয়, বরং জনসেবার হাতিয়ার হিসেবে গ্রহণ করেছেন। রাজিব আহসান বিশ্বাস করেন, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের জীবনমান উন্নয়ন ও সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা।
এই চিন্তাধারা থেকেই তিনি এলাকার শিক্ষিত ও সচেতন তরুণদের সাথে নিয়মিত মতবিনিময় করেন, কর্মসংস্থান, শিক্ষা ও সমাজ উন্নয়ন নিয়ে কাজ করেন। তিনি তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন এবং তাদের মাঝে রাজনৈতিক সচেতনতা গড়ে তুলতে নানা কর্মসূচি গ্রহণ করেছেন। তাঁর শোভন আচরণ, সরল জীবনযাপন, ও সৎ রাজনীতির উদাহরণ তরুণদের মাঝে ব্যাপক প্রভাব ফেলেছে।