নিজস্ব প্রতিবেদক :
বরিশাল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দিনের তত্ত্বাবধানে এবং সার্বিক দিকনির্দেশনায় কাজিরহাট থানা পুলিশের অভিযানে ১০১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
থানার চৌকস অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নির্দেশনায় বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৫) রাত ১০টা ৫০ মিনিটে এ অভিযান পরিচালনা করেন এসআই মোঃ মামুন মিয়া। তার সঙ্গে ছিলেন এসআই মোঃ মজিবুর রহমান, এসআই আলমগীর হোসাইন, এএসআই মোঃ হিরনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে ১নং আন্ধারমানিক ইউনিয়নের ভাঙ্গা এলাকার আসামি জাকির হোসেন মিয়ার বাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির পূর্ণ পরিচয়—
নাম: জাকির হোসেন মিয়া
পিতা: মনছের আলী মিয়া
সাং: ভাঙ্গা ৮ নং ওয়ার্ড
থানা: কাজিরহাট, জেলা বরিশাল
অভিযানের সময় তার হেফাজত থেকে সাদা রঙের বায়ুরোধক পলি জিপারের প্যাকেটে রাখা মোট ১০১০ (এক হাজার দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জাকির হোসেন মিয়ার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে কাজিরহাট থানায় এনে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।