পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বরিশালে দোয়া- মোনাজাতের আয়োজন করেছে বরিশাল সদর উপজেলা বিএনপি।
শনিবার ২৯ নভেম্বর মাগরিববাদ নগরীর সদর রোডস্হ বিএনপির নিজস্ব কার্যালয়ের সামনে এই আয়োজন করা হয়। এতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় শত শত মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত প্রয়োজন। তারা অবিলম্বে তার চিকিৎসার বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করার দাবি জানান।
দোয়া-মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর ৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাড. বিলকিস জাহান শিরীন, জেলা (দক্ষিণ) বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন,বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁন ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিনসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়াসহ দেশের শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।
দোয়া মাহফিল শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।