পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সোনালী ব্যাংক কর্পোরেট শাখার উদ্দোগ্যে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
জিয়া পরিষদ,সোনালী ব্যাংক পিএলসি,বরিশাল অঞ্চল কর্তৃক বিএনপি চেয়ারপারসন ও ৩ বারের সফল প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের প্রতীক- দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতার জন্য সদর রোডস্হ সোনালী ব্যাংক কর্পোরেট ভবনে ৩০ শে নভেম্বর রবিবার মাগরিব বাদ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক এস এ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় ও দোয়া মোনাজাত পরিচালনা করেন হালিম হোসেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (ইনচার্জ) জনাব মাহমুদুল হক, জিয়া পরিষদের প্রধান উপদেষ্টা মহানগর বিএনপির অন্যতম সদস্য জনাব আব্দুর রহমান হাওলাদার,জিএম অফিস, উপদেষ্টা এফ এম সাইদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি এবিএম আনোয়ারুল কবির,সহ- সভাপতিবৃন্দ,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামানসহ সকল স্তরের নেতৃবৃন্দ এবং ব্যাংকের বিভিন্ন শাখা থেকে আগত ম্যানেজার ও সকল পর্যায়ের শতাধিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।