বরিশাল জিলা স্কুলে বৃত্তি পরীক্ষার নির্বাচিত শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময়

Khan Arif
প্রকাশিত September 27, 2026, 12:58 PM
বরিশাল জিলা স্কুলে বৃত্তি পরীক্ষার নির্বাচিত শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময়

পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি:

বরিশাল জিলা স্কুলে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার জন্য নির্বাচিত শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৬শে সেপ্টেম্বর সকাল ১১টায় বরিশাল জিলা স্কুলের অডিটোরিয়ামে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম।
অভিভাবকদের সন্তোষজনক উপস্থিতিতে মতবিনিময় সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সভায় উপস্থিত অভিভাবকরা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমসহ বিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন ও সফলতার কথা তুলে ধরেন। পাশাপাশি আরও উন্নতির জন্য বিভিন্ন পরামর্শ ও মতামত প্রদান করেন।

অভিভাবকদের দেওয়া বিভিন্ন মতামত ও পরামর্শ মনোযোগ সহকারে শোনেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার। পরে তিনি শিক্ষার্থীদের শিক্ষা ও সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

সভায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....