{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

অনলাইন ডেস্কঃ
বরিশাল জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসিচব মো: মামুন খন্দকার।
বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব মো: ইসমাইল হোসেন
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে জনস্বার্থে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিতে যাওয়া মামুন খন্দকার এরআগে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসিচব হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
জেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সরকারি সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা বরিশালবাসীর।