
জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন, বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ
নিজস্ব প্রতিবেদক:
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে সারাদেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
অন্যদিকে, বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ অর্জন করেছে ৯৫০ জন শিক্ষার্থী।
সারাদেশের ফলাফলের তুলনায় বরিশাল শিক্ষা বোর্ডের পাসের হার কম। ফলে বরিশাল বোর্ডের ফলাফল নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে আলোচনা তৈরি হয়েছে।