{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

মেহেন্দিগঞ্জে দুস্থ রোগীদের হাতে সরকারি অনুদানের চেক তুলে দিলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
বিএম নাঈম মাহমুদ মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসা সহায়তায় সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
৪ জুলাই রোজ শনিবার সকাল সাড়ে ১১টায় মেহেন্দিগঞ্জ পৌরসভা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান (এমপি) উপজেলার প্রায় ২১ জন অসহায় রোগীর হাতে সরকারি অনুদানের চেক তুলে দেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, সরকার অসহায় ও দুস্থ মানুষের পাশে রয়েছে। চিকিৎসার ব্যয়ভার বহনে অক্ষম রোগীদের সহায়তা প্রদানের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম পৌর বিএনপি’র আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহিন লিটন সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া ও উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, ও মেহেন্দিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।