
বরিশালে গত এক সপ্তাহ ধরে স্থিতিশীল রয়েছে সবজির বাজার। তবে মাছের চড়া দামে বাজারে গিয়ে হতাশ হয়ে ফিরছেন ক্রেতারা। ইলিশের ওপর নিষেধাজ্ঞা ও দেশীয় প্রজাতির মাছের সরবরাহ কম থাকায় বাজারে চাহিদা ও দাম বেড়েছে চাষের মাছের।
সোমবার (২৬ অক্টোবর) সকালে বরিশাল নগরীর বহুমুখী সিটি মার্কেট পাইকারি সবজির বাজার ও পোর্ট রোড মাছের বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।