
জাতীয় দৈনিক ভোরের চেতনা আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখে গৌরবময় ২৮ বছরে পদার্পণ করতে যাচ্ছে। দীর্ঘ ২৭ বছরের পথচলা পেরিয়ে ২৮ বছরে পদার্পণের এই মাহেন্দ্রক্ষণে পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সকল সম্মানিত পাঠক-পাঠিকা, হকার, বিজ্ঞাপনদাতা, সাংবাদিক, প্রতিনিধি, শুভানুধ্যায়ী ও সহযোগীদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা।
সবার দোয়া, ভালোবাসা ও আন্তরিক সহযোগিতায় ভোরের চেতনা আজকের এই অবস্থানে পৌঁছেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে পত্রিকাটির যে পথচলা, তা আগামী দিনেও অব্যাহত থাকবে—এটাই আমাদের প্রত্যাশা।
আমি বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টা, ভালোবাসা ও সহযোগিতায় জাতীয় দৈনিক ভোরের চেতনা আরও বহুদূর এগিয়ে যাবে এবং পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করে তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে।
পত্রিকার এই গৌরবময় পথচলায় পাশে থাকা সকলের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভোরের চেতনার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করছি।
শুভেচ্ছান্তে,
খান আরিফ
বরিশাল বিভাগীয় ব্যুরো চিফ
জাতীয় দৈনিক ভোরের চেতনা
বরিশাল।
মোবাইল নাম্বার ০১৭১৫২৭৪৮৪৫