পাশ করতে পারেনি বরিশালের ৩১ হাজার পরীক্ষার্থী,

Khan Arif
প্রকাশিত November 1, 2026, 11:18 AM
পাশ করতে পারেনি বরিশালের ৩১ হাজার পরীক্ষার্থী,

১১টি কলেজের সবাই ফেল! বরিশাল শিক্ষাবোর্ডে পাশের হার ও জিপিএ ফাইভ উভয় ক্ষেত্রে ফলাফল বিপর্যয় হওয়ায় কলেজ ক্যাম্পাস ছিল পরীক্ষার্থী শূন্য। নগরীর প্রতিটি কলেজ ক্যাম্পাসের একই অবস্থা। এ বছর পাশের চেয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা বেশী। এদিকে শতভাগ পাশ করেছে বরিশাল ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা।
এ বছর পাশের হার ৪৪ দশমিক ৮৪। জিপিএ ফাইভ পেয়েছে ৯শ’৫০জন। বিজ্ঞান বিভাগে জিপিএ ফাইভে ছেলেরা, এছাড়া পাশের হারে এবং মানবিক ও ব্যবসা শিক্ষায় জিপিএ ফাইভে এগিয়ে মেয়েরা। বরিশাল শিক্ষাবোর্ডের অধীন বিভাগের ছয়টি জেলার ৩৫০টি কলেজ থেকে ৫৭ হাজার ৯১২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২৫ হাজার ৯৭০জন, অকৃতকার্য ৩১ হাজার ৯১২ জন।

বিজ্ঞান বিভাগ ১১ হাজার ৯৩৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৬ হাজার ৭৭৫ জন। এর মধ্যে মেয়ে হচ্ছে ৩ হাজার ৯৮৩ জন এবং ছেলে ২ হাজার ৭৯২ জন। জিপিএ ফাইভ পেয়েছে ৪৩৫ জন। এর মধ্যে ছেলে ২২৮ জন এবং মেয়ে ২০৭ জন।

মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ৪০ হাজার ১৭৪ জন। পাশ করেছে ১৬ হাজার ৯৮৩জন। এর মধ্যে মেয়ে ১১ হাজার ৩৭১ জন এবং ছেলে ৫ হাজার ৬১২ জন। ৪৮১টি জিপিএ ফাইভের মধ্যে মেয়েরা পেয়েছে ৩৬৫টি এবং ছেলে ৯৬টি। ব্যবসা শিক্ষায় ৫ হাজার ৪৯১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২ হাজার ২১২ জন। এর মধ্যে মেয়ে ১ হাজার ১৫১ জন এবং ছেলে ১ হাজার ৬১ জন। ৫৪টি জিপিএ ফাইভের মধ্যে মেয়েরা ৩৫টি এবং ১৯টি ছেলেরা।

সংবাদটি শেয়ার করুন....