
পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদকে শুভেচ্ছা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি বিএম কলেজ শাখা।
মঙ্গলবার ৬ই অক্টোবর দুপুরে অধ্যক্ষের কার্যালয়ে শাখা নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করে নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারক হিসেবে একটি ক্রেস্ট প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি বিএম কলেজ শাখার সভাপতি মুহাম্মাদ ইমাম হাসান, সাধারণ সম্পাদক মুহাম্মদ বাইজিদ হোসেন, সাবেক সভাপতি জিয়াউর রহমান নাঈমসহ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষের সফলতা কামনা করেন। একই সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণকে গুরুত্ব দেওয়া এবং কলেজের সার্বিক উন্নয়নে কার্যকর ও গঠনমূলক সংস্কার গ্রহণের আহ্বান জানান।