• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই বিতরণ শুরু

Khan Arif
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৫, ২০:২৪ অপরাহ্ণ
কাউখালীতে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই বিতরণ শুরু
নিজস্ব প্রতিবেদক,
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১ঃ০০ টায় উপজেলা প্রাথমিক শিক্ষক অফিস থেকে উপজেলার ৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত নতুন পাঠ্য বই শিক্ষকদের কাছে বিতরণ করা হয়েছে। কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষক অফিসার মনিবুর রহমানের উপস্থিতিতে বিতরণ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, সবুজ কান্তি সিকদার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাউখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ ফকির, সিনিয়র সহ-সভাপতি মোঃ আল মামুন খানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান জানান, ২০২৬ সালের ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। উপজেলা সহকারি শিক্ষা অফিসার রফিকুল ইসলাম জানান, ১ জানুয়ারি ২০২৬ উপজেলার ৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫ হাজার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন....