বরিশালের চৌমাথায় অবৈধ স্থাপনা উচ্ছেদে বিসিসির অভিযান

Khan Arif
প্রকাশিত October 11, 2026, 23:04 PM
বরিশালের চৌমাথায় অবৈধ স্থাপনা উচ্ছেদে বিসিসির অভিযান

বরিশাল প্রতিনিধি: আল আমিন
বরিশাল নগরীর চৌমাথা এলাকায় সড়ক দখল করে গড়ে ওঠা ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ও হকারদের উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।
রোববার (১১ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে চৌমাথা বাজারের সামনের অংশ থেকে এ অভিযান শুরু হয়। পরে বাজারের আশপাশের এলাকা, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজসংলগ্ন সড়ক এবং চৌমাথা লেক এলাকায়ও অভিযান পরিচালনা করা হয়।
বিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সংস্থাটির উচ্ছেদ শাখার প্রধান লতিকুল্লাহ, ট্রেড লাইসেন্স বিভাগের আজিজ শাহীন এবং হাট-বাজার শাখার প্রধান রেজাউল উপস্থিত ছিলেন।
সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকাগুলো দখলমুক্ত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
তবে অভিযানকালে কতটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন....