বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশি ট্রলারসহ ২৪ জেলেকে আটক করল ভারতীয় কোস্টগার্ড

Khan Arif
প্রকাশিত January 19, 2026, 18:07 PM
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশি ট্রলারসহ ২৪ জেলেকে আটক করল ভারতীয় কোস্টগার্ড

নিজস্ব প্রতিবেদক,

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাংলাদেশের ১টি ট্রলারসহ ২৪ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড।

রোববার (১৮ জানুয়ারি) রাতে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশি ফিশিং ট্রলারটি আটক করে ভারতীয় কোস্টগার্ড।

আটক ট্রলারটির নাম এফবি সাফওয়ান।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার (১৮ জানুয়ারি) রাতে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে আন্তর্জাতিক সামুদ্রিক সীমান্তরেখা এলাকা থেকে বাংলাদেশি ট্রলারসহ জেলেদের আটক করে ভারতের কোস্টগার্ড। এ সময় বাংলাদেশের ট্রলারটি ভারতের জলসীমায় মাছ ধরছিল বলে দাবি করেছে ভারতীয় কর্তৃপক্ষ। সোমবার (১৯ জানুয়ারি) সকালে ২৪ জেলেসহ আটক ট্রলারটি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জে নিয়ে আসা হয়। পরে তাদের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ জানায়, আটক জেলেদের বিরুদ্ধে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে।

সংবাদটি শেয়ার করুন....