ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ।

Khan Arif
প্রকাশিত November 4, 2026, 11:37 AM
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ।

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহাসড়কজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শ্রমিকদের বিক্ষোভে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, সাইনবোর্ড এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ছত্রভঙ্গ করে দেন।

বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকরা বিক্ষোভ, অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে আসছেন।

এসব ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া মঙ্গলবার পুলিশের গাড়িসহ বিভিন্ন যানবাহন এবং একটি কারখানার গুদামে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন....