গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার।

Khan Arif
প্রকাশিত November 3, 2026, 13:21 PM
গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার।

পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন বেগম (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
‎গত শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ। হাইস্কুল খেলার মাঠের উত্তর পাশে কাঠপট্টি নামক স্থানের ফজিলত বেগমের বাসায় অভিযান চালিয়ে এ গাঁজাসহ জেসমিন বেগমকে গ্রেপ্তার করা হয়।
‎গ্রেপ্তার জেসমিন বেগম ওই এলাকার বাসিন্দা। তিনি মো. মিজানুর রহমানের স্ত্রী এবং মো. দুলাল বেপারীর মেয়ে।
‎গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমতিয়াজ আহমেদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৯(ক)/৪১ অনুযায়ী ১ নভেম্বর একটি মামলা করা হয়েছে। মামলা নম্বর ০১। এছাড়া, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....