বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ

Khan Arif
প্রকাশিত January 20, 2026, 10:50 AM
বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ

প্রতিনিধি, মোঃ জামাল হোসেন খান,

​ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদের সদস্যদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ১৮ জানুয়ারি, সোমবার বিকেল ৪টায় সংগঠনের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
​সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এ কমিটির সভাপতি হিসেবে এবং লায়ন মো. আবুল হোসেন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
​এ সময় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজি, দফতর সম্পাদক জাকির হোসেন, অর্থ সম্পাদক সোহেল পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন রাজা, সোহাগ ভূঁইয়া, ফৌজি হাসান খান রিকুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
​নেতৃবৃন্দ সাংবাদিকদের দাবি, অধিকার এবং মর্যাদা রক্ষায় ১৪ দফা দাবি আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দৃঢ়তার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
​উল্লেখ্য, ১০ম জাতীয় কাউন্সিলে নবগঠিত নির্বাহী কমিটির পরিচিতি সভা গত ১৪-১৫ জানুয়ারি সিলেটে অনুষ্ঠিত হয়। গত বছরের নভেম্বর মাসে সংগঠনের ট্রাস্টি বোর্ড যাচাই-বাছাই শেষে ১০১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে।
​আগামী ১-৭ মে ৯ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬ উদযাপনের আগে বাকি ৭টি বিভাগের সমাবেশ সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংগঠনকে আরও গতিশীল করতে সকল শাখার সভাপতি ও সম্পাদকদের দায়িত্বশীল ভূমিকা পালন করার অনুরোধ জানানো যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন....