
মোঃ মহিউদ্দিন খাঁন রানা,
বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পূর্ব রহমতপুর ৯ নং ওয়ার্ডে হযরত আফসার আলী সিকদার (রহ.)-এর স্মরণে পবিত্র ওরস শরীফ ও ওয়াজ মাহফিল আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আগামী সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬ (১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ) রহমতপুর ব্রিজের নিচে এই মাহফিল অনুষ্ঠিত হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারও এই ওরস শরীফকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ ইসলামের মৌলিক শিক্ষা, উত্তম চরিত্র (আখলাক) ও আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে মূল্যবান বয়ান পেশ করবেন।
মাহফিলকে ঘিরে ওই এলাকায় ইতোমধ্যে এক আধ্যাত্মিক ও ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানটি অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী ও আয়োজক কমিটি।