গৌরনদীতে সেনাবাহিনীর অভিযানে ১৪ কেজি গাঁজাসহ একজন আটক

Khan Arif
প্রকাশিত January 29, 2026, 13:05 PM
গৌরনদীতে সেনাবাহিনীর অভিযানে ১৪ কেজি গাঁজাসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক,

বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে গৌরনদীতে মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে।

অদ্য ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ১১টা ৩০ মিনিটে বরিশাল জেলার গৌরনদী উপজেলার গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি অভিযান পরিচালনাকালে কৌশিক (২৫) নামের এক তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে ১৪ কেজি গাঁজাসহ আটক করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ঢাকা–কুয়াকাটা রুটে মাদক পাচারের সঙ্গে জড়িত একটি চক্রের সঙ্গে সংশ্লিষ্ট। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের যৌথ ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন....