​বেতাগীতে নৌবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর টহল ও মহড়া

Khan Arif
প্রকাশিত February 1, 2026, 16:21 PM
​বেতাগীতে নৌবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর টহল ও মহড়া

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

প্রতিনিধি, মোঃ জামাল হোসেন খান,

​বেতাগী (বরগুনা): আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরগুনার বেতাগীতে বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ও মহড়া পরিচালিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বেতাগী নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার মোঃ তাসবির হাসান সজীবের নেতৃত্বে এ কার্যক্রম শুরু হয়।

​যৌথ বাহিনীর এই টহলটি বেতাগী ডাকবাংলো এলাকা থেকে শুরু হয়ে সরিষামুড়ি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানে প্রদক্ষিণ করে। অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

​বাংলাদেশ নৌবাহিনী সূত্রে জানা গেছে, নির্বাচনী সহিংসতা প্রতিরোধ এবং ভোটারদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতেই এই যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। বিশেষ করে সরিষামুড়ি এলাকার দুর্গম ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা বিবেচনায় রেখে এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

​যৌথ বাহিনীর এই মহড়ার ফলে সরিষামুড়ি ও আশপাশের এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন দৃশ্যমান উপস্থিতি তাদের মধ্যে নিরাপত্তা ও আস্থার সঞ্চার করেছে।

​সচেতন মহল ও নেটিজেনদের অভিমত, নির্বাচন-পূর্ব এ ধরনের মহড়া ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে এবং একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে তারা সার্বক্ষণিক মাঠে নিয়োজিত থাকবে। নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় এবং শান্তিশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

সংবাদটি শেয়ার করুন....