​রায়পাশা কড়াপুরে সাবেক মেম্বার ও তাঁর সন্তানদের ওপর অতর্কিত হামলা

Khan Arif
প্রকাশিত February 5, 2026, 16:12 PM
​রায়পাশা কড়াপুরে সাবেক মেম্বার ও তাঁর সন্তানদের ওপর অতর্কিত হামলা

​মৃধা আজাদ,

 

বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সাবেক ইউপি সদস্য (মেম্বার) ফরিদা ইয়াসমিন ও তাঁর সন্তানদের ওপর অতর্কিত হামলার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার (৩রা ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬:৩০ ঘটিকায় এই হামলার ঘটনা ঘটে।

​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় হযরত আলীর (পিতা: হাসান আলী) নির্দেশে এই হামলা সংঘটিত হয়। হামলায় সরাসরি অংশ নেন হযরত আলীর বড় ছেলে লিটন হাওলাদার, দুই মেয়ে ফারজানা, হযরত আলীর স্ত্রী এবং বড় ছেলের স্ত্রী নিপা।

​প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সন্ধ্যায় পূর্ব শত্রুতার সূত্র ধরে হযরত আলীর পরিবার ও তাঁর অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাবেক মেম্বার ফরিদা ইয়াসমিন ও তাঁর ছেলে-মেয়ের ওপর আকস্মিক হামলা চালায়। হামলায় ফরিদা ইয়াসমিন ও তাঁর সন্তানরা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

​এই বিষয়ে ভুক্তভোগী পরিবার আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয়রা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন....