
নিজস্ব প্রতিবেদক,
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক ইসমাইল হোসেন টিটু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে ৪নং ওয়ার্ডের মাহুতোলা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কেন্দ্রের ভেতরে রাতের আঁধারে ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারার দৃশ্য ধারণ করতে গেলে সন্ত্রাসীরা তাঁর ওপর চড়াও হয়। এসময় তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হলে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একইসঙ্গে নির্বাচনের সংবাদ সংগ্রহে নিয়োজিত সকল সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। বর্তমানে আহত সাংবাদিক চিকিৎসাধীন রয়েছেন।