বরিশালে ইসলামী শ্রমিক আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Khan Arif
প্রকাশিত February 26, 2026, 17:57 PM
বরিশালে ইসলামী শ্রমিক আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাইফুল ইসলাম সৈকত :

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, বরিশাল জেলা কমিটির উদ্যোগে নগরীর ব্ল্যাক কুইন চাইনিজ রেস্টুরেন্টে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েখে চরমোনাই, মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দিন এবং বরিশাল জেলা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অধ্যাপক নাজিবুল্লাহ সরকার।

 

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, বরিশাল জেলা শাখার সভাপতি আব্দুল রাজ্জাক গাজী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্বাস বিন কালাম, হাফেজ মাওলানা মোঃ শোয়াইবুল ইসলাম, মোঃ হারুন অর রশিদ এবং মোঃ তারিকুল ইসলাম মিয়া সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসের তাৎপর্য ধারণ করে সমাজে ন্যায়, সততা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন....