উজিরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেতা মো. দুলাল

Khan Arif
প্রকাশিত February 27, 2026, 20:01 PM
উজিরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেতা মো. দুলাল

নুরুল্লাহ সিকদার,

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের মল্লিক বাড়িতে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে কয়েকটি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন।
​অগ্নিকাণ্ডের পরদিন ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মো. দুলাল হোসাইন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কুশল বিনিময় করে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
​এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
​ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এ সময় তাদের দুর্দশার কথা তুলে ধরেন এবং এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন ও প্রয়োজনীয় সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন....