বাবুগঞ্জে এবি পার্টির ইফতার মাহফিল ও ছাত্রপক্ষের দুই ইউনিয়ন কমিটি অনুমোদন

Khan Arif
প্রকাশিত February 27, 2026, 22:28 PM
বাবুগঞ্জে এবি পার্টির ইফতার মাহফিল ও ছাত্রপক্ষের দুই ইউনিয়ন কমিটি অনুমোদন

​মো. মহিউদ্দিন খাঁন রানা,

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন বাজারে পবিত্র রমজানের ৯ম দিন, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) আমার বাংলাদেশ (এবি) পার্টির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

​দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

​অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান এবং নতুন প্রজন্মকে রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

​অনুষ্ঠানে ‘বাংলাদেশ ছাত্রপক্ষ’ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আওতাধীন মাধবপাশা ইউনিয়ন ও রহমতপুর ইউনিয়ন কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলে ঘোষণা করা হয়।

​উপস্থিত নেতৃবৃন্দ জানান, ছাত্র সংগঠনের এই উদ্যোগ তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করবে।

সংবাদটি শেয়ার করুন....