
মো. জামাল হোসেন খান,
পবিত্র মাহে রমজান ২০২৬ উপলক্ষে জাকের পার্টি ছাত্রফ্রন্ট, বেতাগী উপজেলার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেতাগী বাসস্ট্যান্ড এলাকার স্কয়ার ক্লিনিক সংলগ্ন স্থানে আয়োজিত এই ইফতারে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর ছাত্রফ্রন্টের নেতাকর্মীসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন।
বেতাগী উপজেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের সভাপতি মো. রাকিব সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সদস্য ও বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক মো. আতিকুল ইসলাম পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট, বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন এবং জেলা পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জাকের পার্টি ছাত্রফ্রন্ট বেতাগী উপজেলা শাখাকে সাংগঠনিক ও রাজনৈতিকভাবে আরও শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।