ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ০৩(তিন) টি গাঁজা গাছ সহ ০১ জন আটক।   

Khan Arif
প্রকাশিত July 26, 2026, 09:59 AM
ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ০৩(তিন) টি গাঁজা গাছ সহ ০১ জন আটক।   

স্টাফ রিপোর্টার মঞ্জু পাটোয়ারী

 

ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের সুযোগ্য দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানা, ভোলার বলিষ্ঠ নেতৃত্বে বোরহানউদ্দিন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বোরহানউদ্দিন থানা পুলিশের একটি চৌকস টিম ০৩(তিন) টি গাঁজা গাছ সহ এক পুরুষ ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

 

২৫ জুলাই ২০২৬ তারিখ ১৪:৩০ ঘটিকায় বোরহানউদ্দিন থানার এসআই নিরস্ত্র হুসাইন মোঃ জুয়েল শেখ ও তাঁর সঙ্গীয় ফোর্সসহ বোরহানউদ্দিন থানাধীন টবগী ইউনিয়নের মুলাইপত্তন ০৮নং ওয়ার্ডস্থ গ্রামের ধৃত আসামী অংকন দে (২৯) এর বসত ঘরের বাথ রুমের ছাদ থেকে ০৩ (তিন) টি কথিত অবৈধ মাদকদ্রব্য গাঁজা গাছ উদ্ধার এবং আসামী অংকন দে (২৯) গ্রেফতার করেন। গাঁজা গাছ ০৩ (তিন) টি প্রাপ্ত হইয়া জব্দ করা হয়।

 

গ্রেফতারকৃত আসামী: ১। অংকন দে (২৯), পিতা- মৃত নিরঞ্জন দে (তপন), সাং- মুলাইপত্তন ০৮নং ওয়ার্ড, টবগী ইউপি, থানা- বোরহানউদ্দিন, জেলা- ভোলা।

 

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....