
পরিচ্ছন্ন বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে ইউএনও’র সাথে বিডি ক্লিনের মতবিনিময়
পারভেজ মাহমুদ,বরিশাল প্রতিনিধি:
উপজেলাকে পরিচ্ছন্ন ও প্লাস্টিকমুক্ত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পালের আমন্ত্রণে সামাজিক সংগঠন ‘বিডি ক্লিন’-এর এক প্রতিনিধি দলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ ই আগষ্ট বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আদিল হোসেন।
সভায় কীভাবে বাকেরগঞ্জ উপজেলাকে একটি মডেল পরিচ্ছন্ন এলাকায় রূপান্তর করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিডি ক্লিন-এর প্রতিনিধিরা পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা সৃষ্টিতে তাদের পরিকল্পনা তুলে ধরেন এবং প্রশাসনিক সহায়তার আশ্বাস পান।
বিডি ক্লিন-এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সমন্বয়ক জায়েদ ইরফান, জেলা সমন্বয়ক আরিফ হোসেন এবং বাকেরগঞ্জ উপজেলা সমন্বয়ক সৌরভ হাওলাদার। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলার সহ-সমন্বয়ক মিনহাজুল ইসলাম শান্ত ও কৃষ্ণ দাসসহ মারুফা আক্তার, রবিউল ইসলাম রবি ও আব্দুল গফফার।
সভা শেষে উপস্থিত সকলেই নিজ নিজ অবস্থান থেকে বাকেরগঞ্জ উপজেলাকে পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।