
বরিশালে পূবালী ব্যাংক পিএলসির ৩য় ম্যানেজার্স কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত
পারভেজ মাহমুদ,বরিশাল প্রতিনিধি:
পূবালী ব্যাংক পিএলসি’র বরিশাল অঞ্চলের ৩য় ম্যানেজার্স কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৯শে আগস্ট নগরীর বিডিএস ভবনের কনফারেন্স কক্ষে দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে ব্যাংকের বরিশাল অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়, ঢাকার জিএম ও ডিভিশন হেড (সিএএম অ্যান্ড ডি) মো. মহিউদ্দিন আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকার ডিজিএম ও ডিভিশন হেড (অফশোর ব্যাংকিং ডিভিশন) মোহাম্মদ আল মামুন।
সম্মেলনে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসির বরিশাল অঞ্চলের ডিজিএম ও রিজিওনাল ম্যানেজার (আরএম) মুহাম্মদ মোশাহিদুল্লাহ।
উক্ত সভায় ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম, গ্রাহকসেবা আরও উন্নত করা, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও আদায়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ব্যাংকের নির্ধারিত লক্ষ্য অর্জনে শাখা ব্যবস্থাপকদের করণীয় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়।
সম্মেলনে বরিশাল অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনের মাধ্যমে ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল ও গ্রাহকবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করা হয়।