বিএমপি কমিশনারের নির্দেশে ৪ থানায় মাদক বিরোধী সাঁড়াশি অভিযান, স্থানীয়দের প্রশংসায় ভাসছেন আবু রায়হান সালেহ্

Khan Arif
প্রকাশিত September 13, 2026, 21:10 PM
বিএমপি কমিশনারের নির্দেশে ৪ থানায় মাদক বিরোধী সাঁড়াশি অভিযান, স্থানীয়দের প্রশংসায় ভাসছেন আবু রায়হান সালেহ্

বরিশাল মহানগরীকে মাদক ও অপরাধমুক্ত করতে কঠোর অবস্থান নিয়েছে বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্।

বিএমপি পুলিশ কমিশনার নির্দেশনায় মেট্রোপলিটনের চারটি থানা এলাকায় একযোগে বিশেষ মাদক বিরোধী অভিযান শুরু হয়েছে। পুলিশের এই সাঁড়াশি অভিযানের ফলে মাদক কারবারি ও অপরাধ চক্রের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে, অন্যদিকে সাধারণ মানুষের মনে ফিরে এসেছে স্বস্তি। মাঠ পর্যায়ের এই জোরালো ভূমিকার কারণে স্থানীয় বাসিন্দাদের প্রশংসায় ভাসছেন নবাগত পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্।

বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় কোতোয়ালি মডেল থানা, বন্দর থানা, কাউনিয়া থানা এবং এয়ারপোর্ট থানা এলাকায় মাদক কারবারি ও চিহ্নিত অপরাধীদের ধরতে সাদা পোশাকে (গোয়েন্দা) ডিবি পুলিশ ও থানা পুলিশের তৎপরতা ব্যাপক হারে বৃদ্ধি করা হয়েছে। দিন-রাত সমানতালে বিভিন্ন স্পটে নিয়মিত তল্লাশি ও ঝটিকা অভিযান চালানো হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এই চার থানা এলাকায় মাদক বিরোধী অভিযানের কারণে প্রকাশ্য মাদক বিক্রি এবং বখাটেদের দৌরাত্ম্য উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, “কমিশনার মহোদয়ের এই দূরদর্শী ও কঠোর নির্দেশনা বরিশালকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাহায্য করছে। আমরা পুলিশের এই সাহসী উদ্যোগকে সাধুবাদ জানাই।”

বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন,নগরীকে ছিনতাই,কিশোর গ্যাং, ইভটিজার,চাঁদাবাজ,সন্ত্রাস ও মাদক মুক্ত নগরী হিসাবে জনগণকে উপহার দিতে চাই। এতে মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। তরুণ সমাজকে মাদকের মরণ ছোবল থেকে রক্ষা করতে এবং নগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই চিরুনি অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে

সংবাদটি শেয়ার করুন....