বরিশালে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ‘টপ-৩ সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত

Khan Arif
প্রকাশিত September 26, 2026, 13:17 PM
বরিশালে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ‘টপ-৩ সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত

পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি:

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শাখা (বরিশাল মহানগর)-এর উদ্যোগে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের নিয়ে ‘টপ-৩ সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টায় সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজ শাখার সভাপতি মুহাম্মাদ আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আখতারুজ্জামান খান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ ইব্রাহীম নাসরুল্লাহ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ রিফাত লস্কর।
অনুষ্ঠানে একাদশ শ্রেণির বিভিন্ন বিভাগের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও ভালো ফলাফলের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য

সংবাদটি শেয়ার করুন....