ডিবি পরিচয়ে তুলে নিয়ে মারধরের অভিযোগ, ছাত্রদল নেতা হাসপাতালে

Khan Arif
প্রকাশিত September 27, 2026, 13:01 PM
ডিবি পরিচয়ে তুলে নিয়ে মারধরের অভিযোগ, ছাত্রদল নেতা হাসপাতালে

(পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ ও রাশেদের বিরুদ্ধে ডিবি পুলিশের পরিচয় দিয়ে মহিপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মারুফকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, ডিবি পরিচয়ে মারুফকে তুলে নেওয়ার পর তাকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তবে চিকিৎসা নেওয়ার কয়েকদিন পর ফের গ্রুতর অসুস্থ পরেন

চিকিৎসার জন্য তাকে
কেয়ারমডেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে বরিশালে রেফার করেন।

ঘটনার পর বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে কাউকে তুলে নেওয়া এবং মারধরের অভিযোগের সত্যতা নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে।

তবে অভিযুক্ত মাসুদ ও রাশেদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

এ ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, জড়িতদের শনাক্ত এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন....