২২ বছর কারাবাসের পর হাসপাতালে মৃত্যু ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদির।

Khan Arif
প্রকাশিত October 9, 2026, 16:43 PM
২২ বছর কারাবাসের পর হাসপাতালে মৃত্যু ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদির।

বরিশাল কেন্দ্রীয় কারাগারে ২২ বছর বন্দী থাকার পর হাসপাতালে মারা গেছেন হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সুলতান হাওলাদার (৬৪)। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল আটটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার আবু ইউসুফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সুলতান হাওলাদার বরিশালের বাবুগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের আবদুর রব হাওলাদারের ছেলে। কারাগার সূত্রে জানা গেছে, একটি হত্যা মামলায় ২০০৪ সালে আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন। এরপর থেকে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....