‎বরিশাল সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ ও হাসপাতালে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Khan Arif
প্রকাশিত October 12, 2026, 00:06 AM
‎বরিশাল সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ ও হাসপাতালে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

‎পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি:
‎বরিশালে সবুজ ও পরিবেশবান্ধব সমাজ গঠনের লক্ষ্যে সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাইভেট লিমিটেড এবং পূবালী ব্যাংক পিএলসির যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
‎
‎রোববার ১১ই  অক্টোবর দুপুরে  নগরীর ২৬ নং ওয়ার্ডে অবস্থিত সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন  করা হয়।
‎
‎অনুষ্ঠানে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি দুই প্রতিষ্ঠানের মধ্যে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) মোহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জহুরুল হক।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. আবদুল হামিদ শেখ, পরিচালক অধ্যাপক ডা. এস এম সারওয়ার, অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ফয়জুল বাশার, পরিচালক ডা. মো. নজরুল ইসলাম এবং পূবালী ব্যাংক পিএলসির বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ মোশাহিদুল্লাহ।
‎
‎রুপাতলী শাখার ব্যবস্হাপক মোহাম্মদ মামুনুর রশীদ এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
‎
‎বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
‎
‎তারা আরও বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়ুদূষণ কমানো এবং প্রাকৃতিক পরিবেশ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই একটি সবুজ ও সুন্দর বরিশাল গড়ে তুলতে ব্যক্তি, সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা প্রয়োজন।শিক্ষার্থী ও চিকিৎসক লাঘবের জন্য পূবালী ব্যাংক পিএলসি এর উদ্যাগে মিনি বাস ও এ্যাম্বুলেন্স উপহার দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন প্রধান অতিথি।

সংবাদটি শেয়ার করুন....