কলাপাড়ায় উদ্ধার শিশু রায়হানের মরদেহ, এলাকা জুড়ে শোকের ছায়া: দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

Khan Arif
প্রকাশিত October 17, 2026, 22:29 PM
কলাপাড়ায় উদ্ধার শিশু রায়হানের মরদেহ, এলাকা জুড়ে শোকের ছায়া: দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

​বিশেষ প্রতিনিধি, কলাপাড়া:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা এলাকায় এক নির্মম ও হৃদয়বিদারক ঘটনার জন্ম হয়েছে। নিজ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে অবুঝ শিশু রায়হানের নিথর মরদেহ। অবাধ্য পারিবারিক কলহ নাকি হিংসাত্মক কোনো শত্রুতার বলি হতে হলো এই নিষ্পাপ শিশুটিকে—এমন প্রশ্নে পুরো এলাকা জুড়ে ক্ষোভ ও হাহাকার ছড়িয়ে পড়েছে।
​স্থানী সূত্রে জানা গেছে, হঠাৎ করেই নিখোঁজ বা অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয় শিশু রায়হান। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় পুলিশ নীলগঞ্জের ঘুটাবাছা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে। শিশুটির এই অকাল ও নির্মম মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। পুরো ঘুটাবাছা গ্রামে এখন নেমে এসেছে গভীর শোকের মাতম; স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।
​ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। তবে এটি কি কেবলই কোনো পারিবারিক কলহের জের, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো প্রতিশোধ ও নির্মম প্রতিহিংসা—তা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
​স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল ঘটনাটিকে অত্যন্ত জঘন্য ও পাশবিক বলে উল্লেখ করেছেন। তারা এই হত্যাকাণ্ডে জড়িত নরপিশাচদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার এবং আইনানুযায়ী সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো অবুজ শিশুর প্রাণ এভাবে অকালে ঝরে না যায়।
​এ বিষয়ে স্থানীয় থানা পুলিশ জানায়, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং এর সাথে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....